নড়াইলে ৩দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
- আপডেট: ০৮:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৩২

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৩দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র্যালি, বেলুন ও ফিতা কেটে মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সম্মেলন কক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জুবায়ের হোসেন চৌধূরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার(ভূমি) দেবাশিষ অধিকারী প্রমূখ। মেলায় ১০টি স্টল রয়েছে, মেলা চলবে ২৭মে ২০২৫ পর্যন্তু।





















