১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ১৩৭

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় রাম কর্মকার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের পট্টি খাঁপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মোটরসাইকেলচালকসহ তিনজনকে আটক করেছে। নিহত রাম কর্মকার স্থানীয় বাসুদেবপুর গ্রামের ধীরেন কর্মকারের ছেলে। তিনি পেশায় স্বর্ণকার।

স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন বলেন- রাম ঝিকরগাছা বাজারে স্বর্ণকারের কাজ করেন। এদিন রাত ৮টার দিকে ঝিকরগাছা বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। রাত ৯টার দিকে পট্টিখাঁপাড়া মোড়ে ভ্যান থেকে নেমে পাকা রাস্তা পার হয়ে বাড়ি যাচ্ছিলেন রাম। এ সময় ভান্ডারি মোড়ের দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ইউপি সদস্য বলেন- দুর্ঘটনায় দায়ী মোটরসাইকেলে চালকসহ তিনজন ছিলেন। বিক্ষুব্ধ জনগণ তাদের আটক করেছিলেন। এ বিষয়ে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন বলেন- পট্টি খাঁপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট: ০৬:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫