বেনাপোলে বিজিবি’র অভিযানে মদসহ তিন লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ
- আপডেট: ১২:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ২৫০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে তিন লক্ষ একচল্লিশ হাজার আটশত ছিয়ানব্বই টাকা মূল্যের বিদেশী মদ ভারতীয় কিশমিশ, কাজু বাদাম, হরলিক্স, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন বিজিবি।
২৪ মার্চ সোমবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল ব্যাটালিয়ন সদর এবং বেনাপোল বিওপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ ভারতীয় কিশমিশ, কাজু বাদাম, হরলিক্স, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (তিন লক্ষ একচল্লিশ হাজার আটশত ছিয়ানব্বই) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।






















