০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল বিদেশী মদসহ তিন লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ২৩৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা এবং বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে তিন লক্ষ সাতান্ন হাজার নয়শত পঞ্চাশ টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় থ্রী-পিস, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন বিজিবি।

১০ মার্চ সোমবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, শালকোনা, ধান্যখোলা বিওপি এবং আমাড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় থ্রী-পিস, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের (তিন লক্ষ সাতান্ন হাজার নয়শত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল বিদেশী মদসহ তিন লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট: ০৯:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫