০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

অবৈধ পথে ভারতে যাবার সময় স্বামী-স্ত্রী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৫৭

নিজস্ব প্রতিবেদক : যশোর-৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের শার্শা সীমান্তের শিকারপুর বিওপির টহলদল কর্তৃক অবৈধ পথে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশী নাগরিক স্বামী-স্ত্রীকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মাসুদ রানা এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরকারি বাওড়ের পাড় হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় তাদের আটক করে।

তারা হলেন খুলনা থেকে আসা শ্যামল মন্ডলের ছেলে হৃদয় মন্ডল (২২) ও হৃদয় মন্ডলের স্ত্রী ঐশি মন্ডল (১৮)। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানায়।

Please Share This Post in Your Social Media

অবৈধ পথে ভারতে যাবার সময় স্বামী-স্ত্রী আটক

আপডেট: ০৭:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫