০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্যসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন,২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি এলাকার সীমান্তে পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫২ বোতল বিদেশি মদ, ২৬টি শাড়ি, ৫টি কম্বল, ১টি মোবাইল ফোন, ১ কেজি জিরা, ২৩ কেজি ফুসকা, ৪টি রেইনকোট, ১২টি খাদ্যসামগ্রী, ৬৪৮টি চকলেট এবং ১৭১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৯ হাজার ২৬০ টাকা।

অভিযানে আটক ব্যক্তি হলেন যশোরের বাঘারপাড়া থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের শুশীল বিশ্বাসের ছেলে অংশু বিশ্বাস (৩৫)।

বিজিবি জানায়, আটক আসামিকে মামলার আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া জব্দকৃত চোরাচালান পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্যসহ আটক-১

আপডেট: ১০:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬