শিরোনাম:
আরব আমিরাতে স্প্লিন্টারের আঘাতে বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক
- আপডেট: ০১:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১১

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ইরানের ছোড়া ড্রোন প্রতিহতের সময় ছিটকে আসা স্প্লিন্টারের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডাব্লিউএএম এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, আল রিফা এলাকার একটি খামারে এ ঘটনা ঘটেছে।
নিহত ওই বাংলাদেশির পরিচয় জানায়নি সংবাদ সংস্থাটি। এ ব্যাপারে আমিরাত কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সর্বশেষ মৃত্যুর ফলে সংযুক্ত আরব আমিরাতে নিহতের সংখ্যা অন্তত ১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশিরভাগই ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে মারা গেছেন।














