১০:০৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১ এপ্রিল ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সদস্যরা বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—বিদেশি মদ ৪ বোতল, ভারতীয় ৯৪টি শাড়ি, ১ কেজি জিরা, ২ কেজি কিশমিশ, ৩০টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৮ হাজার ৯৫৮টি চকলেট এবং ৬৭৫টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১০:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬