শিরোনাম:
ভুটানের ভূমিকম্পে বাংলাদেশসহ কেঁপে উঠল ৫ দেশ
নিউজ ডেস্ক
- আপডেট: ১২:৩৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।
বাংলাদেশ সময় রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা এলাকার কাছে, শহরটি থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ভুটানে হলেও এর প্রভাব পড়ে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে অনেক এলাকায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
























