১১:০১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিসিএনপির উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০১:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • /

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রামে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে রবিবার (৭ জুন) আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলার আলীশান ভাত ঘরে আয়োজিত এক বিশেষ সভায় ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি এবং ১৫ সদস্যবিশিষ্ট পৌর কমিটির আংশিক অনুমোদন ঘোষণা করা হয়।

ঘোষিত উপজেলা কমিটিতে মো. রবিউল হোসেন সভাপতি, মো. আব্দুল হালিম সিনিয়র সহ-সভাপতি, এস. এম. হেলাল সাধারণ সম্পাদক এবং মো. আবু বক্কর ছিদ্দিক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে পৌর শাখার কমিটিতে মো. আব্দুল কাদের (মেম্বার) সভাপতি, মো. এস. এম. রাসেল সাধারণ সম্পাদক এবং মো. আজিজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহাদাৎ হোসেন, মো. এরশাদ মিয়া এবং মো. রবিউল হোসেন।

এছাড়া সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আফসার রনি, খাগড়াছড়ি জেলা যুব পরিষদের সভাপতি মো. জালাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাকিব, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি সুমন ও সোহেল রানা।
অনুষ্ঠানে নাগরিক পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি নবগঠিত কমিটির নেতাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত উপজেলা ও পৌর কমিটির নেতৃত্বে মাটিরাঙ্গায় পিসিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে নতুন গতি সঞ্চার করবে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিসিএনপির উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা

আপডেট: ১১:০১:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬