বাঘারপাড়ায় পতিত জমিতে পেঁপে চাষ করে তাক লাগিয়েছেন কৃষক হযরত আলি
- আপডেট: ১০:২০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৭

সাঈদ ইবনে হানিফ ঃ দীর্ঘদিন ধরে পড়ে থাকা জমিতে পেঁপে চাষ করে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক হযরত আলী। তার এই সফলতা দেখে এলাকার অন্য কৃষকেরাও উদ্বুদ্ধ হচ্ছেন নতুন করে চাষাবাদের।
কৃষক হযরত আলীর ভাষ্য, তার এই চাষাবাদ এর উদ্বুদ্ধকরণের পিছনে বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ চাষাবাদের নতুন দার উন্মোচন করেছে। অনেকটা সফল এই পেঁপে চাষি উপজেলার দরাজহাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বাসিন্দা মৃতঃ দ্বীন মোহাম্মদ আলির পুত্র মোঃ হযরত আলী বলেন, দীর্ঘ বছর তার প্রায় ৩ একর পতিত অবস্থায় ছি। যা চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে থাকায় নজরে আসে উপজেলার উপসহকারী কৃষি কমকর্তা মোঃ ফারুক হোসেনের। খোজখবর নিয়ে তিনি তার তাকে ওই জমিতে পেপে চাষের পরামর্শ দেন। এতে তিনি সার্বিক পরামর্শ সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন। সেই অনুযায়ী তিনি ওই জমিতে টপ-লেডি জাতের পেপের চারা রোপণ করেন।
এরপর নিয়মিতভাবে দক্ষ শ্রমিক দিয়ে কৃষি কমকর্তার পরামর্শ অনুযায়ী পরিচর্যা শুরু করেন। ফলে একমাস পর থেকেই প্রতিটি গাছে পেঁপে ধরা শুরু করে। বর্তমানে তার এই প্রতিটি পেঁপে গাছের বয়স ৬৫ দিন। এরমধ্যে গাছে গাছে পেঁপের ধরণ দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মত। পতিত জমিতে উন্নত জাতের পেঁপে চাষ করে অধিক লাভবান হওয়ার আশা প্রকাশ করছেন । আশপাশের কৃষকরাও তার দেখাদেখি পতিত জমিতে এধরণের চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছেন।





















