১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কমিউনিটি মবিলাইজেশনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ১৮

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, রুফটপ সৌরবিদ্যুতের সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে সৌর বিদ্যুৎভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে সোমবার (২৭ জুলাই) সকালে খাগড়াছড়ি পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED)।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, তরুণ-যুব এবং সচেতন নাগরিকরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। তাই এখনই রাষ্ট্রীয় পর্যায়ে সুস্পষ্ট নীতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সময় এসেছে।

মানববন্ধন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি ভর্তুকি প্রদান, ইউনিয়ন পর্যায়ে সৌরবিদ্যুৎ বিষয়ক কারিগরি সহায়তা নিশ্চিত করা, দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে কার্যকর নীতি গ্রহণ এবং সৌরবিদ্যুৎ সরঞ্জামের ওপর আরোপিত শুল্ক ও কর প্রত্যাহার।

এছাড়া খাগড়াছড়ি পৌর প্রশাসকের কাছেও পৃথক একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে পৌরসভার মালিকানাধীন সরকারি ভবনের ছাদ, খালি জমি ও অন্যান্য অব্যবহৃত স্থান জরিপ করে সেখানে রুফটপ সোলার এবং অন্যান্য সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

একই সঙ্গে সম্ভাব্য স্থানগুলোতে সৌরবিদ্যুৎ প্রকল্প প্রণয়ন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (PPP) মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত করা, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের ভিত্তিতে একটি টেকসই নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ানো সময়ের দাবি। সরকারি নীতিগত সহায়তা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা গেলে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন অঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত সম্প্রসারিত হবে। এর ফলে একদিকে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

আয়োজকরা বলেন, কেন্দ্রীয় সরকারের নীতিগত সহায়তা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যকর উদ্যোগ একযোগে বাস্তবায়িত হলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে, জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED)-এর সভাপতি অরুণ কান্তি চাকমা, সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরাসহ বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

কমিউনিটি মবিলাইজেশনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট: ১১:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬