১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে শার্শায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই-২০২৬) সকাল সাড়ে ১০টায় শার্শা উপজেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু কুমার সাহা, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন, শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ্ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস. এম. শাখির উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নূর ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান, শার্শা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম দেবাশীষসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং ছাত্র প্রতিনিধিরা।

সভায় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে শার্শায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট: ১১:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬