শার্শায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট: ০৬:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারি ও বেসরকারি (এনজিও) প্রতিষ্ঠানসমূহের সক্রিয় অংশগ্রহণে এই সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
রবিবার (৭ জুন) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, গ্রাম আদালত হচ্ছে গ্রামীণ মানুষের জন্য আইনি সুরক্ষার সহজ মাধ্যম। গ্রামের সহজ সরল মানুষ সামান্য বিষয় নিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে গ্রাম্য আদালত কে আরো শক্তিশালী করতে হবে। গ্রামের মানুষ গ্রাম আদালত ও এর বিচারিক ক্ষমতা সম্পর্কে অবগত নন।সঠিক প্রচারণার মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
এ সময় আরে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার ওসি মারুফ হোসেন, সমাজসেবা অফিসার মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান ই জাহান, উপজেলা কো-অর্ডিনেটর রুহুল আমিন। এছাড়া আরে উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।























