০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: খুলনার ডুমুরিয়ায় স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার মামলার প্রধান আসামি জনি গাজীকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি।

শুক্রবার (৬ জুন-২০২৬) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানার কাঁঠালতলা বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জনি গাজী ডুমুরিয়া থানার হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি।

র‌্যাব সূত্র জানায়, জনি গাজী ও নিহত বিথি আক্তার স্বামী-স্ত্রী ছিলেন। গত (৫ মে) পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জনি গাজী ঘরে থাকা পেট্রোল বিথি আক্তারের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সময় বিথি আক্তারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা অপু গাজী বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই প্রধান আসামি জনি গাজী পলাতক ছিলেন।

র‌্যাব-৬ জানায়, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, মাদক ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে আটক

আপডেট: ১২:১৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬