০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলে সরকারি কর্মচারীসহ ৫ জন আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে শেরেবাংলা নগর পর্যন্ত ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের একটি দল। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে। মিছিলে অংশ নেওয়া পাঁচ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন সরকারি কর্মচারী রয়েছেন।

আটকরা হলেন মো. হাসান আলী, জিসান আহমেদ, রইসুল ইসলাম মানিক, ফারুক ইসলাম এবং আশিক মোহাম্মদ। হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী।বাংলাদেশ সংবাদ

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিছিলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং মিছিলটি ছত্রভঙ্গ করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলে সরকারি কর্মচারীসহ ৫ জন আটক

আপডেট: ০৮:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬