বসুন্দিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৯:০১:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১২

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বসুন্দিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই বিকেলে স্থানীয় বসুন্দিয়া ইউনিয়ন জামাতয়াত ইসলামীর উদ্যোগে বসুন্দিয়া মোড় বাজারের রেললাইনের পাশে অনুষ্ঠিত এই জুলাই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ৮৮/৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোঃ আবু জাফর, সদর উপজেলা মীর আশরাফ আলী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, অন্যান্যর মধ্যেও উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান, অভয়নগর উপজেলা জামাতের আমির অধ্যাপক সরদার শরীফ হুসাইন, কর্ম পরিষদ সদস্য মোঃ নুরুন্নবী, তৌহিদুল ইসলাম বাপ্পি প্রমূখঃ বক্তারা এ সময় জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইউনিয়ন জামাতের আমির মাওলানা রফিকুল ইসলাম খান, অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মজিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২৪ শে জুলাই আন্দোলনের শহীদ এবং আহত সৈনিকেরা আমাদের অনুপ্রেরণার উৎস। আমাদের জুলাই বিপ্লবের সৈনিকেরা যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। এসময় তিনি, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
অনুষ্ঠান শেষে, জুলাই শহীদ ও আহতদের জন্য তিনি বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।






















