০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ জুলাই-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) চৌগাছা থানার আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল পোর্ট থানার বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, আন্দুলিয়া বিওপির অভিযানে ১৭ বোতল বিদেশি মদ এবং ভারতীয় ৬৮ বোতল নেশাজাতীয় এসকাফ (ESCUF) সিরাপ জব্দ করা হয়।

এছাড়া বেনাপোল আইসিপি এলাকায় পরিচালিত অভিযানে ১৫টি শাড়ি, ১ কেজি জিরা, ৬০ কেজি ফুচকা, ১ দশমিক ৫ কেজি কিশমিশ, ১৪৪টি আতর, ২৪০টি চকলেট এবং ২৩৬টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা।

আটককৃত বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জব্দ হওয়া চোরাচালান পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০১:০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬