অসুস্থ্ মুন্নি এমপির শারীরিক অবস্থার খোঁজ নিলেন শার্শা-বেনাপোলের বিএনপি নেতারা
- আপডেট: ০৭:৪৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোর-১ (শার্শা) ও যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি এমপি অসুস্থতাজনিত কারণে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২০ জুলাই-২০২৬) তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঝিকরগাছায় অবস্থিত বাসভবনে যান শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
খোঁজখবর নিতে যাওয়া নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দীপু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুন্নি ইসলাম, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন।
এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, “মহান রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে এসে দেশ ও দলের জন্য আগের মতো কাজ করতে পারেন—এটাই আমাদের আন্তরিক দোয়া।”
নেতৃবৃন্দও সাবিরা নাজমুল মুন্নি এমপির দ্রুত আরোগ্য কামনা করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।





















