১১:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় সিরাপসহ চোরাচালান মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ব্যাটালিয়নের আওতাধীন আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ৪০ বোতল এসকাফ সিরাপ, ৯টি শাড়ি, ১ হাজার ৯৮০টি বিভিন্ন প্রকার বাজি এবং ২৭১টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় সিরাপসহ চোরাচালান মালামাল জব্দ

আপডেট: ১০:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬