বসুন্দিয়ায় স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার এলাকায় গুঞ্জন”
- আপডেট: ০৮:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৭

সাঈদ ইবনে হানিফ : যশোরের বসুন্দিয়ায় এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল হক মোল্লা (৫৮) বলে জানা গেছে। ৯ মার্চ দুপুরে তার নিজ থেকে গলায় উড়না পেচানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইদিন বেলা বারোটা পর্যন্ত তাকে বাড়ির বাইরে বিভিন্ন লোকের সাথে কথা বলতে দেখা যায়। তার স্ত্রী ও সন্তানেরা আত্মীয় বাড়ি থেকে এসে ৯ মার্চ দুপুরের পর তাকে সিঁড়ি ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে।
এসময় পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে পুলিশকে ফোন দেয়।
এঘটনায় নিহতের তার স্ত্রী এবং ভাইয়েরা জানায়, রেজাউল হক দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন এবং দীর্ঘদিন যাবত তার চিকিৎসা চলছিল। তার বড় মেয়ে মৌসিনা ষষ্ঠ শ্রেণীতে পড়ে এবং ছোট মেয়ে ঐশী পঞ্চম শ্রেণীতে। তবে স্কুল শিক্ষকের এই ধরণের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিছু গুঞ্জন ও চলছে।




















