০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোরে অসহায়, প্রতিবন্ধী ও এতিম শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৪৮

নিজস্ব প্রতিবেদক: শীতার্ত অসহায়, প্রতিবন্ধী ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) যশোর কোতোয়ালী থানার বিভিন্ন এলাকার শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এদিন কোতোয়ালী থানার রায়পাড়া পীরবাড়ী এলাকায় অবস্থিত সাঈদাবানু সূচনা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাতুল মাহমুদ হিফজ, আড়পাড়া (শাহাপুর বাওড়কান্দা), দারুল উলুম শাহপুর (মাদ্রাসা ও এতিমখানা), আড়পাড়া (শাহাপুর মান্দারতলা), ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা, বাহাদুরপুর দারুস সুন্নাহ মাদ্রাসা (তেঁতুলতলা মোড়), জান্নাতুল বানাত, কাশিমপুর বাজার এবং হৈবতপুর দারুণ উলুম তালতলা মাদ্রাসা, ছোট হৈবতপুর—এসব প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন পুলিশ সুপার। পাশাপাশি তিনি তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং শীত নিবারণের জন্য শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেলের আহসান হাবীব, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জসহ যশোর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জেলা পুলিশের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

যশোরে অসহায়, প্রতিবন্ধী ও এতিম শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

আপডেট: ০৭:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬