০৮:১১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হওয়া মনিরুজ্জামান তুহিন (৪০)

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৪৬

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হওয়া মনিরুজ্জামান তুহিন (৪০) ঢাকার একটি হাসপাতালে শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত ব্যক্তির বাড়ি যশোর জেলার মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে। মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান মিন্টু জানান, তুহিন বিএনপির একজন নিবেদিত সমর্থক ছিলেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পরও দলের কোনো পদ না থাকলেও তার বেগম খালেদা জিয়ার প্রতি অগাধ ভালোবাসা ছিল। সেই টানেই তিনি ঢাকায় জানাজায় যোগ দিতে গিয়েছিলেন। জানাজার ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হওয়া মনিরুজ্জামান তুহিন (৪০)

আপডেট: ০৭:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬