০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

গোগায় বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ৫৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার গোগা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে শার্শা থানার হরিশচন্দ্রপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ গোগা বিওপি এলাকায় হরিশচন্দ্রপুর গ্রামের বিজিবি চেকপোস্টের উত্তর পাশে একটি পরিত্যক্ত ভবনের ভেতরে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন আনুমানিক ১.৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় সাড়ে চার হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তি আশিকুজ্জামান ওরফে আশিক (২২)। তিনি শার্শা থানার হরিশচন্দ্রপুর গ্রামের শাহ আলমের ছেলে।

জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।তিনি আরও বলেন, মাদকমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

গোগায় বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট: ১২:২৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬