বাঘারপাড়ায় দেনার চাপে কীটনাশক পানে কৃষকের মৃত্যু
- আপডেট: ০৭:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১২৯

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় ঋণের বোঝা সইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করা কৃষক মো. ইলিয়াস হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৯দিন আগে ওই কৃষক কীটনাশক পান করলে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে আইসিইউতে নেওয়ার রাখার পরামর্শ দেন। বৃহস্পতিবার (১জানুয়ারি) সকাল ৭টার দিকে সে মারা যায়।
নিহত ইলিয়াস হোসেন উপজেলার বন্দবিলা ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের মৃত আমজাদ আলী বিশ্বাসের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিয়াস হোসেন দীর্ঘদিন ধরে আর্থিক অনটন ও ঋণের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গত ২৩ ডিসেম্বর দুপুর ১টার দিকে তিনি নিজ বাড়ির পাশে মাঠের ভেতর গিয়ে বিষাক্ত কীটনাশক পান করেন। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা সকালে তার মৃত্যু হয়।






















