০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শার্শা সীমান্তে ইয়াবা ও মোবাইল ফোন আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ৫২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও মোবাইল ফোন আটক করা হয়েছে। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ গোগা বিওপি এ অভিযান পরিচালনা করে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান মালামাল ও মাদক পাচার রোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোন আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার ৯০০ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে ইয়াবা ও মোবাইল ফোন আটক

আপডেট: ০৪:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬