১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বাঘারপাড়ায় বসতবাড়ী থেকে ১৪ ককটেল ও দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১০২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়া থানার জয়রামপুর এলাকা থেকে ১৪টি ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ জামাল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল গত রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) রাত ১১টা ৫০ মিনিটে জানতে পারে, বাঘারপাড়া থানার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় মোঃ জামাল সরদার তার নিজ বসতবাড়িতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে হাতবোমা সদৃশ ককটেলসহ বিস্ফোরক দ্রব্যাদি সংরক্ষণ করে রেখেছে।

সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) রাত ১২টা ৩০ মিনিটে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ জামাল সরদারকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১৪টি ককটেল বোমা, একটি ধারালো কুড়াল ও একটি ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত জামাল সরদার যশোর জেলার বাঘারপাড়া থানার জয়রামপুর গ্রামের মোঃ জলিল সরদারের ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, “র‍্যাব ফোর্সেস নিয়মিতভাবে অস্ত্রধারী সন্ত্রাসী, নাশকতাকারী, মাদক কারবারি ও চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় বসতবাড়ী থেকে ১৪ ককটেল ও দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

আপডেট: ০৩:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫