১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৬৮

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে শাড়ি, কম্বল, শাল-চাদর ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৭ হাজার টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটককৃত চোরাচালান মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৭:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫