বাঘারপাড়ায় মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপডেট: ০৭:১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ৭৯

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে তাঁর নিজ বাড়ির পাশের মাঠে তার মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে জাতীয় পতাকায় মোড়ানো মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এবং পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তার জানাজা নামাজের পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস (৭৮) বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজা নামাজে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মোসলমান অংশগ্রহণ করেন।




















