শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল হোসেন আটক
- আপডেট: ১১:১৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১৭১

নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাত ১১টার পর যশোর শহরের রায়পাড়া এলাকার তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক আকুল হোসেন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকুল হোসেনকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে আকুল হোসেন এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।






















