বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির শ্রদ্ধা
- আপডেট: ০৪:২৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৬৫

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় কাশিপুর বিওপির সন্নিকটে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পুষ্পস্তবক অর্পণ, শহীদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, বীরশ্রেষ্ঠের পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁর আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিবছরের ন্যায় এ বছরও বিজয় দিবসে যথাযোগ্য মর্যাদায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীরশ্রেষ্ঠদের আদর্শ অনুসরণ করেই বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছে।






















