০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পুটখালীতে বিজিবি’র অভিযানে ২৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৭৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ WINCEREX কাশির সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল পোর্ট থানার পুটখালী বিওপি এ অভিযান পরিচালনা করে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালানি মালামাল ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ WINCEREX কাশির সিরাপ জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী তা ধ্বংস করা হবে।

Please Share This Post in Your Social Media

পুটখালীতে বিজিবি’র অভিযানে ২৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ জব্দ

আপডেট: ১২:৩২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫