০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ৭৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে বিজিবি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ি, কম্বল, শাল চাদর এবং বিভিন্ন কসমেটিক্সসহ মালিকবিহীন চোরাচালান মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪,৮৮,৫০০/- টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করার লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ব্যাটালিয়নের পক্ষ থেকে নিয়মিতভাবে পরিচালিত এই অভিযানগুলোর মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে, অন্যান্য চোরাচালান মালামাল যথাযথ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে মাদক ও চোরাচালান প্রতিরোধে যথাযথ কার্যক্রম চলমান থাকে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ

আপডেট: ০৮:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫