চৌগাছায় বিএনপির প্রার্থী সাবিরা নাজমুলের জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত
- আপডেট: ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ৪৪

স্টাফ রিপোর্টার : যশোরের চৌগাছা উপজেলার লাইট চত্বরে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি।
এছাড়াও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউনুস আলী দফাদার, চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, চৌগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, শহীদ নাজমুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ মোবারক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আনিছুর রহমান, চৌগাছা উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বক্কার, ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





















