০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই; ওয়াদুদ ভূইয়া

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৪৫

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি মোজাহিদুল হক ওয়াদুদ ভূইয়া বৃহস্পতিবার বিকেলে মানিকছড়ি উপজেলার গাড়িটানা বাজারে প্রথম নির্বাচনী পথসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

গাড়িটানা বাজার এলাকায় অনুষ্ঠিত এ পথসভা জনসমুদ্রে পরিণত হয়। বৃহস্পতিবার(১৩নভেম্বর) বিকাল মানিকছড়ি উপজেলায় খাগড়াছড়ি জেলা বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের প্রতীক নিয়ে মিছিলসহকারে পথসভাস্থলে যোগ দেন। পুরো এলাকা “ধানের শীষের জয় হোক” স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন যোগ্যছোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সদস্য অনিমেষ চাকমা রিঙ্কু, মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, খাগড়াছড়িতে উন্নয়নের নামে বিভাজন সৃষ্টি করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। তারা জনগণকে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন,“আমি দীর্ঘ ১৮ বছর এখানে কোনো সভা করতে পারিনি। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরে এসেছি। আমি যখন সংসদ সদস্য ছিলাম, আপনাদের জন্য কাজ করেছি, সেটির মূল্যায়ন আপনারাই করবেন। আমি পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের সেই পথচলায় অংশ নিন।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একজন প্রার্থীর নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আমি বিশ্বাস করি, খাগড়াছড়ির মানুষ এবার সত্য ও পরিবর্তনের পক্ষে রায় দেবে।”

ওয়াদুদ ভূইয়া বৃহস্পতিবার মানিকছড়িতে চারটি, মাটিরাঙ্গায় একটি এবং গুইমারায় একটিসহ মোট ছয়টি পথসভায় বক্তব্য রাখেন। প্রতিটি সভাস্থলেই উৎসবমুখর পরিবেশে হাজারো নেতাকর্মী ও জনতার ঢল নামে। নারী-পুরুষ, তরুণ-যুবা সবাই হাতে ধানের শীষের প্রতীক ও পোস্টার নিয়ে প্রার্থীকে বরণ করে নেন।

নেতাকর্মীরা জানান, ওয়াদুদ ভূইয়ার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, এলাকার উন্নয়নে অবদান এবং পাহাড়-বাঙালি সম্প্রীতির বার্তা তার জনপ্রিয়তাকে আরও বৃদ্ধি করেছে।
খাগড়াছড়ি জেলাজুড়ে বিএনপি প্রার্থীর এই জোরালো সূচনায় নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই; ওয়াদুদ ভূইয়া

আপডেট: ১১:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫