ফ্যাসিস্ট হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান — মফিকুল হাসান তৃপ্তি
- আপডেট: ০৭:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ৬১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নে বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শিকারপুর বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
এসময় তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছে। জনগণই এবার পরিবর্তনের রায় দেবে।”

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা বিএনপির আইন সম্পাদক মশিয়ার রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বদিউজ্জামাল বদি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, আসাদুজ্জামান আসাদ, সাইফুল ইসলাম পিন্টু, মেহেদী হাসান, মুন্তাসিম আজিম সাগর, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান পিন্টু, সোহাগ হোসেন, জিয়াউর রহমান জিয়া, সাইফুল ইসলাম আসাদ, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান জিয়া, রবিউল ইসলাম রবি, আব্দুস সবুর, খন্দকার সাইফুল ইসলাম, ইমতিয়াজ রিয়াল, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিপ্লব মন্ডল, ইনজামুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, জিয়াউর রহমান, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও পৌর পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।






















