০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

আগামীতে পেশিশক্তির মাধ্যমে ভোট কেন্দ্র দখলের নির্বাচন গ্রহণযোগ্য হবে না

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৯৪

সাঈদ ইবনে হানিফ ঃ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারসহ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গুম খুনের যে স্পষ্ট প্রমাণ রয়েছে তার বিচার হওয়া জরুরি এবং পেশিশক্তির মাধ্যমে ভোট কেন্দ্র দখলের নির্বাচন জনগণ কোন ভাবেই মেনে নেবে না।

১০ নভেম্বর বিকেলে যশোরের সিঙ্গিয়া আদর্শ কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আঞ্চলিক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, যশোর ৮৮-৪ আসনের সাংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ গোলাম রসুল।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া নির্বাচনী এলাকা যশোর-৪ সংসদীয় আসনে বসুন্দিয়ার পুরুষ ও মহিলা কর্মীদের সমন্বয়ে এই আঞ্চলিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সংস্কার, গণহত্যার বিচারসহ সুষ্ঠু নির্বাচন হওয়া জরুরী উল্লেখ করে বক্তাগণ বলেন, আগামীতে কোন শক্তির মহড়া, কেন্দ্র দখলের নির্বাচন জনগণ মেনে নেবে না এবং তা গ্রহণযোগ্য হবে না ।

আগামীর বাংলাদেশে হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ। সংসদে আল্লাহর বিধানের বাস্তবায়ন ছাড়া এদেশে শান্তি এবং দেশের সমৃদ্ধি সম্ভব নয়, এই লক্ষ্যে সকল কর্মীদেরকে সোচ্চার ও সক্রিয়ভাবে কাজ করে যেতে হবে।

সমাবেশে, বিশেষ অতিথি ছিলেন, যশোর সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আশরাফ আলী, সদর উপজেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ সাইদুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর থানার সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার দাউদ ইকবাল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর খান। বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতেরসহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা তৌহিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস, বসুন্দিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ কামরুজ্জামান, কর্মপরিশোধ সদস্য মোঃ ইউসুফ আলী, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ নুরুন্নবী, কর্মীসভায় সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম খান।

Please Share This Post in Your Social Media

আগামীতে পেশিশক্তির মাধ্যমে ভোট কেন্দ্র দখলের নির্বাচন গ্রহণযোগ্য হবে না

আপডেট: ০৭:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫