যশোরের বসুন্দিয়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে
- আপডেট: ১০:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১০৫

সাঈদ ইবনে হানিফ ঃ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব হোসেন।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজি আব্দুল আজিজ, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
এছাড়া বসুন্দিয়া ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে মানুষ ফ্যাসিস্ট এক দানবের দারা সীমাহীন জুলুম নির্যাতনের শিকার হয়ে অবশেষে ২৪ এর জুলাই বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়েছে। মানুষ এখন স্বাধীনভাবে তাদের অধিকার প্রয়োগ করার স্বপ্ন দেখছে। তিনি বলেন আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করার কোন সুযোগ পাইনি।
এসময় তিনি দেশ ও জাতির উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।




























