শিরোনাম:
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ
নিউজ ডেস্ক
- আপডেট: ১০:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ২৩৭

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন
আজ মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তিনি। এসময় মীর স্নিগ্ধের হাতে বিএনপির সদস্য ফরম তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ও স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।




























