শিরোনাম:
মিডিয়া ও তৃণমূলে যোগাযোগ সুসংহত করতে বিএনপির সাত টিম গঠন
নিউজ ডেস্ক
- আপডেট: ০৯:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১১২

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ আরও সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে। এই কার্যক্রম ইতিমধ্যে দলের জাতীয় স্থায়ী কমিটির অনুমোদন পেয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন এই উদ্যোগের আওতায় মোট সাতটি টিম গঠন করা হয়েছে। টিম ও টিম প্রধানরা হলেন— ১. স্পোকসপার্সন: ড. মাহদী আমিন; ২. প্রেস: ড. সালেহ শিবলী; ৩. টিভি ও রেডিও: ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল; ৪. বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক: ড. জিয়াউদ্দিন হায়দার; ৫. অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক: এ কে এম ওয়াহিদুজ্জামান;
৬. কনটেন্ট জেনারেশন: ড. সাইমুম পারভেজ ও ৭. রিসার্চ ও মনিটরিং: রেহান আসাদ।





















