ধানের শীষের পক্ষে আবুল হাসান জহিরের গনসংযোগ ও লিফলেট বিতরণ
- আপডেট: ১১:০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ১৫৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার গোগা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি এবং ৮৫,যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।
সোমবার (২০ অক্টোবর-২০২৫) বিকেলে গোগা বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির চলমান কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মাজেদ, আহম্মদ আলী শাহিন, মাস্টার জামাল হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল হোসেন, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডিহি ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, শার্শা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা।
এছাড়াও উপস্থিত ছিলেন গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, কায়বা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, পুটখালী ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল গফ্ফার, উপজেলা বিএনপির সহ-সম্পাদক আতিকুজ্জামান আতিক, গোগা ইউনিয়নের প্রচার সম্পাদক সোহরাব হোসেন।
গণসংযোগে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহরাব হোসেন, জেলা তাঁতী দলের সদস্য সফিয়ার রহমান শফি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, জিল্লুর রহমান জাহিদ, মোজাফফর উদ্দিন, সদস্য খায়রুজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান ও বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হোসেন তাজ।
নেতারা বলেন, বিএনপি জনগণের দল। রাষ্ট্রের সকল স্তরে যে অব্যবস্থা চলছে তা শুধরে গণতন্ত্র ফিরিয়ে আনতেই ৩১ দফা রূপরেখা ঘোষণা করা হয়েছে। গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।






















