জনকল্যাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে জনতার কাছে মফিকুল হাসান তৃপ্তি
- আপডেট: ০৯:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ৮৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের জিয়া খালপাড় এলাকায় ছিনতাইকারীর হাতে নিহত মাসুম বিল্লাহর বাড়িতে শুক্রবার (১৭ অক্টোবর-২০২৫) যান কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা মফিকুল হাসান তৃপ্তি।
নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি গভীর সমবেদনা জানান এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। এসময় তিনি নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি)-কে ফোন করে মামলার সর্বশেষ অগ্রগতির খোঁজখবর নেন।
এরপর তিনি উলশী পূর্বপাড়ার সদ্য পরলোকগমনকারী তপন কুমারের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “মানবিক মূল্যবোধ থেকেই বিএনপি সব সময় মানুষের পাশে থাকতে চায়।”
এছাড়াও তিনি স্থানীয় বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি ও গুরুতর অসুস্থ তৈয়ব আলীর বাড়িতে গিয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
জনসংযোগের অংশ হিসেবে তিনি খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন, তাঁদের খোঁজখবর নেন এবং সামাজিক সম্প্রীতির বার্তা দেন।
এ সময় এলাকাবাসীর হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি” সংবলিত লিফলেট তুলে দেন তিনি। তিনি বলেন, “এই রূপরেখার মাধ্যমে আমরা দেশে একটি কার্যকর গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই।”
এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, উলশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বদিউজ্জামান বদি, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, শার্শা ইউনিয়ন যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সবুর, বেনাপোল পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান জিয়া, সাইফুল ইসলাম আসাদ, যুবদল নেতা ইমতিয়াজ রিয়াল, রাসেল হোসেন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগঠক শাহজালাল আগুন প্রমুখ।
উল্লেখ্য, বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি তার সফরের প্রতিটি পর্বে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে বিএনপির ভূমিকা সম্পর্কে জানানোর চেষ্টা করেন।






















