০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নারীদের অধিকার নিশ্চিত করতেই বিএনপি’র ৩১ দফা : সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ১২৮

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নারীদের অধিকার সুনিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

বুধবার (১৫ অক্টোবর-২০২৫) বিকেলে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আজিজুর রহমান মোড়ল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে মা-বোনসহ দেশের খেটে খাওয়া মানুষের অধিকার ও উন্নয়নের দিকনির্দেশনা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা ও অংশগ্রহণ আরও বাড়বে।”

তিনি বলেন, “আগামী দিনের রাষ্ট্রব্যবস্থা তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে এই ৩১ দফা রোডম্যাপ হিসেবে কাজ করবে।”

বৈঠকে আরও বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রুহুল আমিন, যুগ্ম সম্পাদক মো. তাজউদ্দিন, কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোনায়েম হোসেন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, যশোর জেলা কৃষক দলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।

এছাড়াও বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান জিয়া, সোহাগ হোসেন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি, যুগ্ম আহবায়ক তুহিন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা কামরুজ্জামান মুন্না।

Please Share This Post in Your Social Media

নারীদের অধিকার নিশ্চিত করতেই বিএনপি’র ৩১ দফা : সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

আপডেট: ০৬:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫