অসুস্থ ও প্রয়াত নেতাকর্মীদের বাড়িতে যেয়ে খোঁজখবর নিলেন মফিকুল হাসান তৃপ্তি
- আপডেট: ০৯:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১৫৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসুস্থ ও প্রয়াত নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
সোমবার (১৩ অক্টোবর-২০২৫) তিনি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রামে সফর করেন। সফরের শুরুতে তিনি বেনাপোল ইউনিয়নের ১নং নারায়ণপুর ওয়ার্ড বিএনপির সদস্য সদ্য প্রয়াত শামছুর রহমানের কবর জিয়ারত করেন। পরে তিনি একই ওয়ার্ডের বিএনপির সাবেক সহ-সভাপতি এলেম মোড়লের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এরপর তিনি বেনাপোল পৌর যুবদলের অসুস্থ যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমানের নামাজগ্রামের বাসায় যান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। সর্বশেষ তিনি বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বারের বড় আঁচড়া গ্রামের বাসায় গিয়ে তার সঙ্গে কিছু সময় কাটান।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, “দলের একজন নেতাকর্মীও অসুস্থ বা কষ্টে থাকলে আমরা কেউ স্বস্তিতে থাকতে পারি না। সবাইকে বলব, যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে পাশে দাঁড়ান।”
তিনি আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় সংগঠনকে আরও সক্রিয় করতে হবে। অসুস্থ নেতাকর্মীরা দ্রুত সুস্থ হয়ে আবারও রাজপথে ফিরে আসবেন—এই আশায় আছি।”
এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মো. নাজিম উদ্দীন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর সিদ্দিকী, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান আতা, শার্শা ইউনিয়ন বিএনপি নেতা মো. মিজানুর রহমান, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার, যশোর জেলা কৃষক দলের সদস্য মো. আলমগীর হোসেন টিপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, আসাদুজ্জামান আসাদ, শার্শা ইউনিয়ন যুবদলের সংগঠক হাবিবুর রহমান হাবিব, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান জিয়া, সাইফুল ইসলাম আসাদ, যুবদল নেতা খন্দকার সাইফুল ইসলাম, ইমতিয়াজ রিয়াল, শ্রমিকদল নেতা আব্দুল হান্নান, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাব্বি হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল তুহিন, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।






















