বাগআঁচড়ায় ধানের শীষের উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি
- আপডেট: ০৭:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বাগআঁচড়া গ্রামের নিকারিপাড়ায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকালে এক উঠান বৈঠক ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপির আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
বক্তব্যে তিনি বলেন, “আমার নেতা তারেক রহমানের নির্দেশ রয়েছে—সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। আসন্ন দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। কোনো উস্কানি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ছত্রছায়ায় একটি চিহ্নিত মহল দেশে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা করছে। কিন্তু বিএনপি এসব চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস,মো. তাজউদ্দীন আহমেদ, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।
উঠান বৈঠকটি পরিচালনা করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান মিঠু, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তাইজুল, ১ নম্বর ওয়ার্ড সভাপতি ছুহেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থকের উপস্থিতিতে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।





















