০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ টহলদল বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করে।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে বিদেশি মদ, শাড়ি, পোশাক সামগ্রী, তামাক, পান মসলা, প্রেশার কুকার ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭১ হাজার ৬০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অভিযানে এইসব মালামাল জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের অভিযান আরও জোরদারভাবে চলবে।”

তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং নিয়ম অনুযায়ী তা ধ্বংস করা হবে। অপরদিকে আটককৃত চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ

আপডেট: ১০:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫