০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবি’র কঠোর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬২

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযানে আবারও সাফল্য দেখাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) ৪৯ বিজিবির বিশেষ অভিযানে বিদেশি মদ, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ি, ওষুধ, কসমেটিকস, কীটনাশকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ১০ হাজার ৬১০ টাকা।

বিশেষ অভিযানটি পরিচালিত হয় বেনাপোল, আন্দুলিয়া, ধান্যখোলা, ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকাজুড়ে। সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি এবং বিশেষ টহল দলের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে একাধিক স্থানে একযোগে অভিযান চালানো হয়।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিজিবি দীর্ঘদিন ধরেই সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি’র নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার ফলেই এই সাফল্য এসেছে।’

তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইনানুযায়ী ধ্বংস করা হবে। অপরদিকে আটককৃত অন্যান্য চোরাচালানী পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবি’র কঠোর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

আপডেট: ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫