০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বাঘারপাড়ায় বাক-প্রতিবন্ধী (নিপা) ছয় মাস ধরে নিখোঁজ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫৪

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নিপা দেবনাথ (১৮) নামে এক বাক-প্রতিবন্ধী নিখোঁজ হয়েছেন। ছয় মাস পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েছে তার স্বজনরা।

নিখোঁজ নিপা দেবনাথ রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের নির্মল দেবনাথের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বাড়ির সামনে থেকে নিখোঁজ হন বাক-প্রতিবন্ধী নিপা। পরে আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। পরে নিখোঁজের বিষয়টি মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ধান চেয়ে পোস্ট করা হয়। নিখোঁজ নিপার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি, তার মুখমণ্ডল গোলাকার। বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে ছিল কমলা রংয়ের জামা ও আকাশি রংয়ের ওড়না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি সন্ধান পান তাহলে এই ০১৭৪৫-৫৭০৯৬৩ নাম্বারে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় বাক-প্রতিবন্ধী (নিপা) ছয় মাস ধরে নিখোঁজ

আপডেট: ১০:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫