০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরের মুড়লীতে বিজিবি’র অভিযানে ৬৯৭ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮১

নিজস্ব প্রতিবেদক: কোটিরও বেশি টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই স্বর্ণ পাচারকারীকে আটক করে।

অভিযান পরিচালনা করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি-এর নেতৃত্বে। আটক ব্যক্তি আবু বকর সিদ্দিক (২৬), ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা। তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল পাঁচটি স্বর্ণের বার। জব্দকৃত স্বর্ণের ওজন ৬৯৭ গ্রাম।

বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে, ঢাকার ধোলাইপাড় এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সে যশোর হয়ে বেনাপোল সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।

অভিযানে অভিযুক্তের কাছ থেকে মোট পাঁচটি স্বর্ণের বার (ওজন ৬৯৭ গ্রাম) জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা। এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন (মূল্য ৬৫ হাজার টাকা), একটি পাওয়ার ব্যাংক (মূল্য ১ হাজার ৫০০ টাকা) এবং নগদ ১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গত তিন মাস ধরে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এই ধরনের অপরাধ দমনে বিজিবির আভিযানিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে।” তিনি আরও জানান, “বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলবে এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমন করতে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

যশোরের মুড়লীতে বিজিবি’র অভিযানে ৬৯৭ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ আটক-১

আপডেট: ০১:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫