০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশি মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) ৪৯ বিজিবির সদস্যরা বেনাপোল বিওপি, আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করেন।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে বিদেশি মদ, বিভিন্ন ধরনের ঔষধ, ভারতীয় শাড়ি ও কসমেটিক্স সামগ্রীসহ আনুমানিক ৭ লাখ ২৮ হাজার টাকার চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে জানান, “দীর্ঘদিন ধরেই সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ সফলতা এসেছে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির এই আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং মাদক ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বাহিনীটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা আইন অনুযায়ী ধ্বংস করা হবে। অপরদিকে আটককৃত অন্যান্য পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশি মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৭:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫